জুলাই সনদ
ভাইভা পরীক্ষায় নম্বর বাড়ালে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি নাহিদের
চাকরিতে নিয়োগের ভাইভায় নম্বর বাড়ানোর উদ্যোগ নেওয়া হলে সরকারের বিরুদ্ধে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, নিয়োগে দুরবরিশাল বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় এসব কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা মিলনায়তনে জাতীয় ছাত্রশক্তির বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ‘বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তার্নীতি বন্ধের কথা বলা হলেও সবার সঙ্গে আলোচনা না করে ভাইভায় নম্বর বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।
গণভোটের রায় না মানলে সংকট বাড়বে: শফিকুর রহমান
গণভোটের গণরায় বাস্তবায়ন না করে সরকার রাষ্ট্র পরিচালনার চেষ্টা করলে দেশের মানুষ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। তিনি বলেছেন, গণভোটের মাধ্যমে জনগণের যে আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে, সরকারকে তা বাস্তবায়ন করতেই হবে। অন্যথায় ঢাকার মহাসমাবেশ থেকে সরকারকে তা মানতে বাধ্য করা হবে।
সংবিধান সংশোধনের পক্ষে বিএনপি, পুনর্লিখনের নয়: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি বরাবরই সংবিধান সংশোধনের পক্ষে অবস্থান নিয়েছে, তবে সংবিধান পুনর্লিখন বা মৌলিক সংস্কারের পক্ষে নয়। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে এবং জুলাই সনদের বাস্তবায়নেও দলটি প্রতিশ্রুতিবদ্ধ।
ফ্যাসিবাদ রোধে জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর, ‘মতভিন্নতা থাকবে, শত্রুতা নয়’
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেছেন, দেশে আর কখনো যেন ফ্যাসিবাদ ও স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য সরকারি ও বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে জাতীয় ঐক্য বজায় রাখতে হবে। জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি মতভিন্নতা থাকলেও শত্রুতা নয়, বরং ন্যায়পরায়ণতার ভিত্তিতে রাজনীতি পরিচালনার আহ্বান জানান।
ফরিদপুরে যুবদলের প্রচারণা সভা অনুষ্ঠিত, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও ‘জুলাই সনদ’ নিয়ে আলোচনা
ফরিদপুর জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে একটি প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) সকালে শহরের কোর্ট কম্পাউন্ডের সামনে এ সভার আয়োজন করা হয়।
বিদায়ী ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস নতুন বাংলাদেশের সূচনা ও জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান
এবারের নির্বাচন কেবল একটি ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নয়, এটি বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার নতুন অভিযাত্রার সূচনা বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এর মাধ্যমে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে।